Google search engine

আবর্জনার ট্রাকে বসে কি করছেন ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার আগুন যেনো থামারই নাম নেই। সেই আগুনে এবার ঘি ঢাললেন ট্রাম্প। উইসকনসিনের গ্রিন বেতে আজ নির্বাচনী প্রচারণার কাজে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোয়িং ৭৫৭ বিমানের সিঁড়ি দিয়ে নামার পর বৃষ্টিতে ভেজা রানওয়ে অতিক্রম করে একটি সাদা গারবেজ ট্রাকে উঠেন। ট্রাকটিতে তার নাম জ্বলজ্বল করছিল। প্রথমবারে হ্যান্ডেল ধরতে না পারলেও, অবশেষে ট্রাকের যাত্রীর সিটে বসে ট্রাম্প বাইডেনের সাম্প্রতিক একটি মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন।

Image
ছবি: এসোসিয়েটেড প্রেস

একদিন আগে প্রেসিডেন্ট জো বাইডেন একটি বক্তব্যে ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনা’ বলে উল্লেখ করেন। ট্রাম্প এই মন্তব্যকে তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও বাইডেনের বিরুদ্ধে প্রচারণার অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।

গারবেজ ট্রাকে উঠে ট্রাম্প বলেন, “এই ট্রাকটি কমলা আর বাইডেনের জন্য আমার শ্রদ্ধার নিদর্শন।”

গত সপ্তাহে ট্রাম্প সমর্থকদের এক সমাবেশে এক কমেডিয়ান পুয়ের্তো রিকোকে ‘ভাসমান আবর্জনার দ্বীপ’ বলে মন্তব্য করেছিলেন। এর পরই বাইডেন বলেন, “আমি ভাসমান আবর্জনা বলতে ট্রাম্পের সমর্থকদেরই বুঝি।” পরবর্তীতে বাইডেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ট্রাম্প সেটি নিয়েই প্রচার চালাতে থাকেন।

আজ উইসকনসিনের গ্রীন বে শহরে একটি সমাবেশে ট্রাম্প আবার গারবেজ ট্রাকে উঠেন এবং সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত কথোপকথন করেন। কমেডিয়ান টনি হিঞ্চক্লিফের বিতর্কিত মন্তব্য নিয়ে কথা বলার সময় তিনি কমেডিয়ানের বক্তব্য থেকে নিজেকে দূরে রাখেন; তবে সরাসরি নিন্দা জানাননি।

Image
ছবি: এসোসিয়েটেড প্রেস

“আমি সেই কমেডিয়ান সম্পর্কে কিছু জানি না,” ট্রাম্প বলেন। “তিনি তার মন্তব্য করেছেন, কিন্তু এটি তার দায়িত্ব। আমি পুয়ের্তো রিকোকে ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে।”

সংক্ষিপ্ত এই প্রদর্শন শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আশা করি এই গারবেজ ট্রাকটি উপভোগ করেছেন। ধন্যবাদ সবাইকে।”

সূত্রঃ এসোসিয়েটেড প্রেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest