Google search engine

তারেক রহমানের রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে বাতিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের আদেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ মামলার রুল মঞ্জুর (এ্যাবসিলিউট) করে এই রায় দেন।

২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে দেয়া তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করে একুশে টেলিভিশন। এর পরদিন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন তারেক রহমান ও একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামের নামে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন।

২০১৫ সালের ৮ জানুয়ারি এই মামলা করা হয়, এবং ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এমদাদুল হক আদালতে অভিযোগপত্র জমা দেন। সেখানে তারেক রহমান ও সালামের সঙ্গে একুশে টেলিভিশনের প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান এবং জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ারের নামও যোগ করা হয়।

পরবর্তীতে আদালত মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলার বৈধতা নিয়ে হাইকোর্টে আনা আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে রুল জারি করা হয়। আজ সেই রুলের শুনানি শেষে হাইকোর্ট এ মামলা বাতিলের রায় প্রদান করে।

সূত্র: বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest