Google search engine

প্রায়ই তাঁর স্বপ্নে আসতেন এই ক্রিকেটার

মাধুরী তার জন্য ছিলেন ’পাগল’

হিন্দি সিনেমার নায়িকাদের সঙ্গে ক্রিকেটারদের প্রেম-বিয়ে নতুন কিছু নয়।

যেমন: ষাটের দশকে ক্রিকেটার মনসুর আলী খান পতৌদি ও বলিউডি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের প্রেম-বিয়ে, নব্বইয়ের দশকে ক্রিকেটার আজহারউদ্দিন আর অভিনেত্রী সংগীতা বিজলানির প্রেম কাহিনী এবং বর্তমানের অভিনেত্রী আনুশকা শর্মা-বিরাট কোহলির প্রেম ও দাম্পত্য জীবন।

তবে নতুন খবরটি হলো, হিন্দি সিনেমার নায়িকা মাধুরী দীক্ষিতও পাগল ছিলেন তার চেয়ে ১৮ বছরের বড় ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারের জন্য।

১৯৯২ সালের এক সাক্ষাৎকারে মাধুরীর বলা সেই কথাটি নতুন করে ছড়িয়ে পড়েছে বলে জানায় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ এইটিন’।

সেই সাক্ষাৎকারে মাধুরী বলেছিলেন, “তাকে (সুনীল গাভাস্কার) যখন মাঠে নামতে দেখতাম, মুগ্ধ চোখে তাকিয়ে থাকতাম। আমি পাগল ছিলাম তার জন্য।”

তাতে মাধুরী আরো জানিয়েছিলেন, সুনীলের জন্য তিনি এতটাই পাগল ছিলেন যে প্রায়ই তার স্বপ্নে আসতেন বিশ্বখ্যাত এই ব্যাটসম্যান।

তবে সেই একতরফা ভালোলাগাকে এগিয়ে না নিয়ে ১৯৯৯ সালে মাধুরী সংসার পাতেন হৃদরোগ বিশেষজ্ঞ শ্রীরাম নেনের সঙ্গে।

দুই ছেলেকে নিয়ে চব্বিশ বছরের দাম্পত্য জীবন মাধুরী আর নেনের। বিয়ের পর লম্বা একটা বিরতি নিয়ে অভিনয়েও ফিরেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest