Google search engine

শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারির উদ্যোগ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত পলাতকদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে বর্তমান সরকার। আজ রোববার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কারকাজ পরিদর্শনের সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান।

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আওয়ামী লীগের দায়ের করা অভিযোগ সম্পর্কে ড. আসিফ নজরুল বলেন, সরকার এই অভিযোগকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এবং এটি বিশ্ব জনমত ও বাংলাদেশি জনগণকে বিভ্রান্ত করার কৌশল।

ড. আসিফ নজরুল আরও বলেন, এটি কোনো ফৌজদারি মামলা নয়, বরং আইসিসির প্রসিকিউশন অফিসে একটি পিটিশন জমা দেওয়া হয়েছে, যা পৃথিবীর যেকোনো ব্যক্তি করতে পারে। তিনি জানান, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্টচক্র হিসেবে নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণার মাধ্যমে এ ধরনের পদক্ষেপ নিয়েছে।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সরকার সিদ্ধান্ত জানালেই আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest