Google search engine

পুতিনকে ফোনে ইউক্রেন যুদ্ধ নিয়ে পরামর্শ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছেন। এই বিজয়ের পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোনে কথা বলেছেন তিনি এবং উত্তেজনা এড়ানোর জন্য পরামর্শ দিয়েছেন। রয়টার্স এবং এনডিটিভির পৃথক প্রতিবেদনে সোমবার এই তথ্য জানানো হয়েছে।

রয়টার্সকে জানানো সূত্র অনুসারে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনকে ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এর আগে তিনি গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ইউক্রেনের জন্য মার্কিন সামরিক ও আর্থিক সহায়তার সমালোচনা করেছেন এবং আড়াই বছর ধরে চলমান এই যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও তিনি কীভাবে এই যুদ্ধের অবসান ঘটাবেন তা পরিষ্কার করেননি।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে, গত বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের বাসভবন থেকে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। তখনও মার্কিন নির্বাচনের ফলাফল পুরোপুরি প্রকাশিত হয়নি। ফলাফল ঘোষণার আগেই দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest