Google search engine

সেতুমন্ত্রী কাদেরের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল মতিন হাওলাদারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তাকে সোমবার (১১ নভেম্বর) কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

আব্দুল মতিন হাওলাদার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর খাগকাটা গ্রামের বাসিন্দা।

গত শনিবার (৯ নভেম্বর) রাতে ওবায়দুল কাদেরের স্ত্রীর ভাই নুরুল হুদাকে চট্টগ্রামের কোতোয়ালী থানায় নিয়ে ‘জিজ্ঞাসাবাদ করে’ ছেড়ে দেয় পুলিশ। তারপর কাদেরের ব্যক্তিগত সহকারীকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার আব্দুল মতিন হাওলাদার গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে আড়ালে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের ব্যক্তিগত সহকারীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনিও ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest