Google search engine

হঠাৎ খালি করা হলো গ্যাটউইক বিমানবন্দরের দক্ষিণ টার্মিনাল

যুক্তরাজ্যের দ্বিতীয় ব্যস্ততম গ্যাটউইক বিমানবন্দরের দক্ষিণ টার্মিনাল থেকে সন্দেহজনক নিষিদ্ধ বস্তু মেলার পর জরুরি ভিত্তিতে টার্মিনালের একটি বড় অংশ খালি করে দেওয়া হয়েছে। সাসেক্স পুলিশ জানিয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে একটি বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়েছে এবং একটি সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে।

প্রতিক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থা

সাসেক্স পুলিশ জানিয়েছে, যাত্রী, কর্মী এবং অন্যান্যদের নিরাপত্তা নিশ্চিত করতে চারপাশের কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী এবং কর্মীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং সমস্যাটি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

পরিস্থিতি ও যাত্রীদের অভিজ্ঞতা

বিমানবন্দরের উত্তর টার্মিনাল স্বাভাবিকভাবে কাজ করছে, তবে দক্ষিণ টার্মিনালের চারপাশে যাত্রীদের সরিয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোতে দেখা গেছে, শত শত যাত্রীকে টার্মিনাল বিল্ডিংয়ের বাইরে রাখা হয়েছে।

একজন যাত্রী জানান, “কাস্টমসের মাধ্যমে জানতে পারি পুরো বিমানবন্দরটি খালি করা হচ্ছে। রাস্তায় এবং পার্কিং এলাকায় হাজার হাজার মানুষ অপেক্ষা করছে।”

অন্য একজন বলেন, “গেটের কাছাকাছি থাকতে বলা হয়েছে এবং ট্রেন পরিষেবাও বন্ধ রয়েছে।”

ট্রেন পরিষেবা বন্ধ

গ্যাটউইক এক্সপ্রেস কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গ্যাটউইক বিমানবন্দরে ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest