Google search engine

সুনামি সতর্কতা জারি, পরে বাতিল

ক্যালিফোর্নিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পটি আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে সেটি বাতিল করা হয়।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হামবোল্ড কাউন্টির পেট্রোলিয়ার কাছে।
স্থানীয় সময় সকাল ১১টায় (গ্রিনিচ মান সময় ১৯টা) আঘাত হানার পর বেশ কয়েকটি ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়।
আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি জানায়, ভূমিকম্পটির কারণে হামবোল্ড কাউন্টিতে দশ হাজারেরও বেশি মানুষ বিদ্যুতহীন অবস্থায় রয়েছে।
তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest