Google search engine

পেট্রাপোল বন্দরে সন্ধ্যার পর বাণিজ্য বন্ধ

কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ ২৪ ঘণ্টার বদলে শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১০ ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে বিপাকে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টায় কোনো আলোচনা ছাড়াই বেনাপোল বন্দরের সঙ্গে ২৪ ঘণ্টার বাণিজ্যসেবা বন্ধ করে দিয়েছে ভারত। প্রতিদিন ১০ ঘণ্টা বাণিজ্যসেবা বন্ধ থাকলে বাংলাদেশি ব্যবসায়ীদের বিশাল লোকসানের পাশাপাশি রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি দেখা দেবে।

বাণিজ্য ঘাটতি পূরণ ও সম্প্রসারণের লক্ষ্যে ২০১৭ সালের ১ আগস্ট দুই দেশের মধ্যে সপ্তাহে ছয়দিন ২৪ ঘণ্টার বাণিজ্যসেবা শুরু করার চুক্তি হয়। তখন থেকে সপ্তাহে প্রতিদিন ২৪ ঘন্টা আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম চলতো। এতে আগের চেয়ে বাণিজ্য ও রাজস্বের পরিমাণ প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পায়। ২৪ ঘণ্টা আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হওয়ায় এ সময় আমদানির পরিমাণ ৩০০ ট্রাক থেকে বেড়ে প্রায় ৫০০ ট্রাকে দাঁড়ায়। আর বছরে রাজস্ব আয় প্রায় ৩ হাজার কোটি টাকা থেকে বেড়ে দাঁড়ায় ৬ হাজার কোটির ঘরে। তবে হঠাৎ পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ কোনো আলোচনা ছাড়াই ২৪ ঘণ্টার এ বাণিজ্যসেবা বন্ধ করে দেয়। এতে সন্ধ্যা ৬টার পর ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে ঢুকছে না।

ব্যবসায়ীরা জানান, হঠাৎ বাণিজ্যসেবা বন্ধের প্রভাবে খাদ্যদ্রব্য, শিল্পকারখানার কাঁচামালসহ বিভিন্ন জরুরি পণ্যবাহী ট্রাক আটকা পড়ছে। উভয়দেশেই আটকে আছে পণ্য। যার দরুন এরই মধ্যে আমদানি-রফতানির পরিমাণ কমে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest