Google search engine

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২২ লাখ টাকা দিল বাপা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের সংগঠন ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’ (বাপা) বাংলাদেশের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ২২ লাখ টাকা অনুদান দিয়েছে।

চেক হস্তান্তর

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের কার্যালয়ে এই প্রতীকী চেক হস্তান্তর করা হয়। কনসাল জেনারেল মো. নাজমুল হুদার হাতে চেকটি তুলে দেন বাপার প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী ও সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক।

বাপার বক্তব্য

বাপার প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকী বলেন,

“আমরা যদিও প্রবাসে থাকি, আমাদের প্রাণ পড়ে থাকে প্রিয় জন্মভূমিতে। দেশের প্রতি আমাদের দায়িত্ববোধ রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই আমরা বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছি।”

অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাপার মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জনি। এ সময় আরো উপস্থিত ছিলেন বাপার সাবেক সভাপতি লেফটেন্যান্ট সৈয়দ সুমন, লেফটেন্যান্ট শামসুল হক, ট্রেজারার সার্জেন্ট মেহেদী মামুন, ইভেন্ট কো-অর্ডিনেটর সার্জেন্ট মুরাদ আহমেদ, কো-ট্রেজারার জসীম মিয়া, করেসপন্ডিং সেক্রেটারি অক্সিলারি পুলিশ ক্যাপ্টেন সৈয়দ এনায়েত আলী এবং অফিসার জুয়েল গাজী ও নিয়ন চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest