Google search engine

এমএলসিতে আবারও ব্যর্থ সাকিব আল হাসান

ব্যর্থতা যেন পিছুই ছাড়ছে না সাকিব আল হাসানের। বর্তমানে মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স দলের হয়ে খেলছেন তিনি। শুরুর দিকে পারফর্ম করলেও সর্বশেষ কয়েক ম্যাচে চিরচেনা রূপে দেখা যাচ্ছেনা সাকিবকে। গতকালও লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তার দলও বড় ব্যবধানে হেরেছে।

ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে এদিন আগে ব্যাট করতে নামা লস অ্যাঞ্জেলসের হয়ে চার নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। তবে ২ বল খেলে কোনো রান না করেই তিনি আউট হয়ে ফেরেন। এরপর নাইট রাইডার্সরা ১৮.৪ ওভারে ১২৯ রান তুলে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছেন সাইফ বাদার।

ছোট লক্ষ্য তাড়ায় ওয়াশিংটনকে জয়ের পথে নিয়ে যান ট্রাভিস হেড এবং স্টিভেন স্মিথ। এই দুজনের উদ্বোধনী জুটিতেই আসে ৭৯ রান। ৩২ বলে ৫৪ রান করে আউট হন হেড। ২৪ বল হাতে রেখে ৮ উইকেটে জয় তুলে নেয় ওয়াশিংটন। ৩৬ বলে ৪২ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন স্মিথ।

ব্যাটিংয়ের পর বল হাতেও হতাশ করেছেন সাকিব। ম্যাচে ৩ ওভার বল করে ২৯ রান খরচ করেছেন তিনি, ছিলেন উইকেটশূন্য। লস অ্যাঞ্জেলসের হয়ে ১টি করে উইকেট শিকার করেন শেডলে ভ্যান স্ক্যালকোয়াক এবং স্পেনসার জনসন।

এ নিয়ে টানা তিন ম্যাচে হারের হ্যাটট্রিক গড়েছে নাইট রাইডার্সরা, আরেকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। ফলে পাঁচ ম্যাচে মাত্র এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে সাকিব-রাসেলদের লস অ্যাঞ্জেলস ছয় দলের মধ্যে পয়েন্ট টেবিলের প্নচম স্থানে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest