
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর নতুন কমিটির যাত্রা শুরু হয়েছে।
এ উপলক্ষে গত ৭ ডিসেম্বর শনিবার রাতে বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের একটি অভিজাত হোটেলের বলরুমে এক বর্ণিল আয়োজন করা হয়।
অভিষেক অনুষ্ঠান শুরু হয় প্রেসক্লাবের সহ-সম্পাদক মুহাম্মদ ইসমাইলের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম ও যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শাহীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি এস এম মোদাসসের শাহ। অনুষ্ঠানে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে অভিষেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান।
তিনি বলেন, “এটি যে পেশাদার সাংবাদিকদের সংগঠন তা চমৎকার এ আয়োজন দেখে বোঝা যায়।”
তিনি প্রেসক্লাব ইউএইকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের আমিরাতের আইন-কানুন মেনে চলার আহ্বান জানান।
অভিষেকে বাংলাদেশ থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের উপদেষ্টা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য কবি আবদুল হাই শিকদার ও কলামিস্ট ফোরাম অভ বাংলাদেশ-এর মহাসচিব মীর আব্দুল আলীম।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সম্পাদক ও সদস্যদের শপথবাক্য পাঠ করান বিশেষ অতিথি বাংলাদেশ সমিতি ইউএই-এর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুবাই পুলিশের সিনিয়র কর্মকর্তা ওমর আফলাতুন, কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন, আন্তর্জাতিক ক্রিকেটের স্বনামধন্য ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী, দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, ওলংগং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. জিনাত রেজা খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাই পুলিশের সিনিয়র অফিসার ক্যাপ্টেন খালেদ আল হাসমি, বাংলাদেশ কনস্যুলেটের লেবার কাউন্সিলর আব্দুস সালাম, কাউন্সিলর কাজী ফয়সাল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইয়ের রিজিওনাল ম্যানেজার শাকিয়া সুলতানা, কমিউনিটি ব্যক্তিত্ব মীর কামাল ও ইয়াকুব সুনিক।
অনুষ্ঠানের মেইন স্পন্সর ছিল মিডলইস্ট ফ্যাশন, কো-স্পন্সর আফলাতুন গ্রুপ অভ কোম্পানি ও প্রাইম হাব। সাপোর্টিং স্পন্সর ছিল ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ, আল মামুন মেটালিক, এ ওয়ান প্রোটিনডটকম, আল কারিয়াহ আল খাদরা ইউজড কার ট্রেডিং এলএলসি, তাউশ গ্রুপ অভ কোম্পানিজ, ওয়েল টাচ গার্মেন্টস ট্রেডিং এলএলসি, এক্সসেলেন্স জেনারেল ট্রেডিং এলএলসি, শাহাদাত গ্রুপ অভ কোম্পানিজ ও জি স্প্রিংক আইটি সোলুশনস এফজেড এলএলসি।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক সম্পাদক শাফায়াত উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইশতিয়াক আসিফের সঞ্চালনায় গান পরিবেশন করেন আমিরাতের জনপ্রিয় শিল্পী রাসেল, সামিদা, সাদ ও মুহাম্মদ আবু শাহাদাত সায়েম।
এ সময় বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর সদস্য, কনস্যুলেট কর্মকর্তা, আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উম্ম আল কোয়াইন, ফুজিরাহ, রাস আল-খাইমাহ তথা আমিরাতের সাতটি প্রদেশ থেকে আসা কমিউনিটি নেতা ও বিভিন্ন অঙ্গনে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।























