
বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে থাইল্যান্ড। বাংলাদেশি পাসপোর্টধারীরা এ ই-ভিসা সুবিধা ব্যবহার করতে পারবেন আগামী ২ জানুয়ারি থেকে। আর বাংলাদেশি অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য এ বছরের ১৯ ডিসেম্বর থেকে ভিসা লাগবে না। অনলাইনে আবেদন করবেন যেভাবে:
থাইল্যান্ড ই-ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে যান।
তারপর আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
পাসপোর্ট জমা দিতে হবে না।
ভিসা ফি দেবেন যেভাবে:
ফর্ম জমা দেওয়ার পর একটি “Payment Info Summary” শীট পাবেন যেখানে রেফারেন্স নম্বর, QR কোড এবং ফি উল্লেখ থাকবে।
[https://www.combank.net.bd/thaievisa](https://www.combank.net.bd/thaievisa) থেকে অনলাইনে ফি পরিশোধ করুন। নগদে পেমেন্ট নেয়া হবে না।
ভিসা অনুমোদন:
ভিসা অনুমোদন পাবেন ১০ কার্যদিবসের মধ্যে। ভিসা পাঠানো হবে আপনার ইমেইলে।
ই-ভিসা প্রিন্ট এবং ব্যবহার:
অনুমোদিত ই-ভিসার একটি প্রিন্ট কপি নিন। থাইল্যান্ড ইমিগ্রেশনে এটি দেখিয়ে প্রবেশ করুন।
ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ:
নতুন ই-ভিসা সিস্টেমের প্রস্তুতির জন্য আগামী ২৪ ডিসেম্বর ২০২৪ থেকে ঢাকার চারটি ভিসা সেন্টারে আবেদন বন্ধ থাকবে।























