Google search engine

চিন্ময় কৃষ্ণের মুক্তি দাবি

ফ্লোরিডায় ট্রাম্পের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ির সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তিনটি হিন্দু ধর্মীয় সংগঠন। এই কর্মসূচি ফ্লোরিডার পাম বিচ এলাকায় অবস্থিত ট্রাম্পের বাড়ির কাছে সাউথ বুলিবার্ড ব্রিজ এলাকায় আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে।

এই কর্মসূচির আয়োজক ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ ইনক, হিন্দু বেঙ্গলি সোসাইটি অফ ফ্লোরিডা এবং বাংলাদেশ হিন্দু, বুড্ডিস্ট এন্ড ক্রিশ্চিয়ান ইউনিটি কাউন্সিল ইউএসএ। তারা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো বাংলাদেশের হিন্দুদের উপর চলমান জাতিগত বৈষম্যের প্রতিবাদ করা এবং ৫ আগস্ট পরবর্তী সকল হিন্দু বন্দীর মুক্তির দাবি জানানো।

আয়োজক নেতৃবৃন্দের মতে, ৫ আগস্টের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শাসনামলে হিন্দু সম্প্রদায় জাতিগত বৈষম্যের শিকার হয়েছে। তাদের ধর্মীয় অধিকার ও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এসব ঘটনার প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত হিন্দু কমিউনিটি শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চান।

ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হিন্দু কমিউনিটির নেতারা এই কর্মসূচিতে অংশ নেবেন। তাদের প্রত্যাশা, এই আন্দোলন আন্তর্জাতিক পর্যায়ে হিন্দু সম্প্রদায়ের অধিকার রক্ষার বার্তা পৌঁছে দেবে এবং বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest