Google search engine

আমিরাতে সাধারণ ক্ষমা শেষে ৫০ হাজার বাংলাদেশি বৈধ

সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত ২০২৪ সালের সাধারণ ক্ষমা গত ৩১ ডিসেম্বর শেষ হওয়ার পর ৫০ হাজার বাংলাদেশি এ সুযোগ নিয়েছেন বলে জানা গেছে।

গত বছরের ১ সেপ্টেম্বর শুরু হওয়া দুই মাসের সাধারণ ক্ষমার মেয়াদ দুই মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চার মাস করা হয়।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং সূত্রে জানা গেছে, সাধারণ ক্ষমার পুরো সময়ে দূতাবাস মোট ই-পাসপোর্ট ইস্যু করেছে ১৩ হাজার ৯৩১টি, এমআরপি পাসপোর্ট ৫ হাজার ৮১৫টি, ট্রাভেল পারমিট ৮১৭টি এবং এক বছরের জন্য পাসপোর্ট নবায়ন করেছে ২ হাজার ৩টি।

সাধারণ ক্ষমায় ৫০ হাজার বাংলাদেশি নিয়মিত হওয়ার পাশাপাশি আবুধাবি ও দুবাই থেকে সাড়ে পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসী নিয়মিত হয়ে ট্রাভেল পারমিট বা আউট পাস নিয়ে দেশে ফিরে গেছেন।

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট সূত্রে জানা গেছে, গত চার মাসে দুবাই কনস্যুলেট ৪ হাজার ৮৪০টি ট্রাভেল পারমিট, ৪৭ হাজার ৬০৯টি ই-পাসপোর্ট, ৭ হাজার ১৭৫টি এমআরপি পাসপোর্ট ইস্যু করেছে। এ সময় পাসপোর্ট সেবা দেওয়া হয়েছে প্রায় ৭০ হাজার প্রবাসী বাংলাদেশিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest