
যুক্তরাজ্যে বাংলাদেশীদের সর্ববৃহৎ সংগঠন গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশন (জিএমবিএ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১২ জানুয়ারি
ম্যানচেস্টারের বার্চ লেনের বাংলাদেশ হাউজের জিএমবিএ হলে অনুষ্ঠিত এ নির্বাচনে মিসেস তানজুমানারা বেগম চৌধুরী ছাতা প্রতীক এবং মান্নান খান শাপলা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন উপলক্ষে বাঙালি কমিউনিটির মধ্যে খুশির বন্যা বয়ে যায়।
সকাল ১০টায় শুরু হয়ে এ নির্বাচন চলে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন মাইকেল বারী ও শাহ মুনিম।
সন্ধ্যা ৫টায় নির্বাচন কমিশন সকলের উপস্থিতিতে শাপলা প্যানেলকে বিজয়ী ঘোষণা করে।
এরপর নির্বাচন কমিশনারবৃন্দ জিএমবিএ-এর ২১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।

এতে এডভাইজর হিসেবে রয়েছেন শামসুল হক মিয়া, চেয়ারম্যান মান্নান খান, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন রুহেল, জেনারেল সেক্রেটারি ডিএন কোরাইশী, ডেপুটি জেনারেল সেক্রেটারি আবু সাঈদ তালুকদার, ট্রেজারার সালেহ আহমদ চৌধুরী, স্পোর্টস সেক্রেটারি কামাল আহমেদ, কালচারাল সেক্রেটারি শাহ কাইয়ুম, পাবলিসিটি সেক্রেটারি মো. খায়রুরজ্জামান, এক্সিকিউটিভ মেম্বার আবু নাসের ওহাব, রুহুল আলম, মুকিত আহমেদ, জামাল উদ্দিন চৌধুরী, এমাদুল হক চৌধুরী, সাঈদ নজরুল ইসলাম, সাঈদ আল জিয়া, আব্দুল আউয়াল, অমিত হাসান রাশেদ, আবাবুর রহমান সরদার, মো. আরমান সিকদার, মতিন মিয়া।
উল্লেখ্য, শাপলা প্যানেল গত ১৮ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশন-এর নির্বাচনে জয়লাভ করে আসছে।
শাপলা প্যানেলের এই ভূমিধস বিজয়ের পর নবনির্বাচিত চেয়ারম্যান মান্নান খান সকল বৈষম্যের উর্ধ্বে থেকে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
এতে আরো বক্তব্য রাখেন বিদায়ী চেয়ারম্যান আবু নাসের ওয়াহাব প্রমুখ।
নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন জিএমবিএ-এর ম্যানেজার সৈয়দ নজরুল ইসলাম, কামাল আহমেদ, মো. খায়রুজ্জামান, সালেহ আহাম্মদ চৌধুরী, মো. আরমান সিকদার।























