Google search engine

গাজায় ৫০ কোটি ধ্বংসস্তূপ সরাতে লাগবে ২১ বছর

গাজা উপত্যকা যেন স্তূপীকৃত এক দীর্ঘশ্বাস! ইসরাইলি বাহিনীর ১৫ মাসের আগ্রাসনের ফলে গাজায় সৃষ্ট প্রায় ৫০ কোটির বেশি ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে ২১ বছর। এই কাজে ব্যয় হবে প্রায় ৫০ কোটি ডলার। জাতিসংঘের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

গাজার পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ধ্বংসস্তূপ সরানোর কাজে নেমেছে, কিন্তু প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও সরঞ্জামের অভাবে তারা হিমশিম খাচ্ছে।

রাস্তা পরিষ্কার ও অবকাঠামো উন্নয়নে চ্যালেঞ্জ

গাজার প্রধান রাস্তাগুলো পুনরায় চালু করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যান চলাচলের জন্য প্রশস্ত রাস্তা তৈরি ও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। কিন্তু পর্যাপ্ত যন্ত্রপাতি ছাড়া রাস্তা পুরোপুরি পরিষ্কার করা যাচ্ছে না।

What do we know about the Israel-Hamas ceasefire deal in Gaza? | Israel-Palestine conflict News | Al Jazeera

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে শহরের রাস্তাঘাট পরিষ্কার করার একটি পরিকল্পনা রয়েছে। তবে রাফা শহরের মেয়র গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “আমরা এখনও পুরোপুরি বুঝতে পারছি না কী পরিমাণ ক্ষতি হয়েছে। সব কিছু ঠিকঠাক হলে দ্রুত পানি সরবরাহ এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ শুরু করব।”

গাজার উন্নয়ন থেমে গেছে ৬৯ বছর

জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে গাজার ভবিষ্যতের আরও মর্মান্তিক চিত্র। এতে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসনের কারণে উপত্যকাটির পরবর্তী ৬৯ বছরের উন্নয়ন থেমে গেছে। এই ধ্বংসযজ্ঞ শুধু অবকাঠামো নয়, পুরো অঞ্চলের সম্ভাবনাকে গ্রাস করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest