Google search engine

চ্যাটজিপিটিকে ছাড়িয়ে গেছে চীনের ডিপসিক

চীনের নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) মডেল ডিপসিক মার্কিন যুক্তরাষ্ট্রের অঞ্চলে ফ্রি অ্যাপ ডাউনলোড তালিকার শীর্ষে উঠে এসেছে, পেছনে ফেলেছে আগের শীর্ষস্থানীয় চ্যাটজিপিটিকেও। একইসঙ্গে এটি চীনের ফ্রি অ্যাপ তালিকায়ও শীর্ষ স্থান দখল করেছে। চায়না ডেইলি সূত্রে এ তথ্য জানা যায়।
গত ২০ জানুয়ারি, চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ডিপসিক তাদের সর্বশেষ এআই মডেল, ডিপসিক-আর১ আনুষ্ঠানিকভাবে চালু করে।
আন্তর্জাতিক লার্জ মডেল লিডারবোর্ড এরিনা তাদের গত ২৪ জানুয়ারি শুক্রবারের বেঞ্চমার্ক পরীক্ষায় ডিপসিক-আর১’কে সব ক্যাটাগরিতে রেখেছিল তৃতীয় অবস্থানে। স্টাইল কন্ট্রোল মডেল বিভাগে এটি ওপেন এআই-এর ০১-এর সঙ্গে যৌথভাবে প্রথম স্থান দখল করে।
ডিপসিক এরই মধ্যে পশ্চিমা প্রযুক্তি খাতে আলোড়ন সৃষ্টি করেছে কারণ এটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং তৈরি হয়েছে বেশ কম খরচে।
পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, গত এক দশকে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র চীনের তুলনায় এগিয়ে থাকলেও, ডিপসিকের এআই মডেল এই ভারসাম্যের সমীকরণ বদলে দিতে পারে।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মেটা’র সিইও মার্ক জাকারবার্গ লুইজিয়ানাতে তাদের সর্বশেষ এআই মডেল, এললামা-৪ চালানোর জন্য একটি বিশাল ডেটা সেন্টার তৈরি করতে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করবেন বলে জানান।
এদিকে, ডিপসিক-এর ঘোষণার পর এআই চিপ নির্মাতা এনভিডিয়ার শেয়ার মূল্য ৩.১২ শতাংশ কমেছে যা তাদের সবচেয়ে বড় এক দিনের পতন।
সূত্র: সিএমজি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest