Google search engine

অভিষেকেই ম্যাচসেরা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা

বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে অভিষেকেই ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন। ইংলিশ চ্যাম্পিয়নশিপে ডার্বি কাউন্টির মাঠ প্রাইড পার্ক স্টেডিয়ামে কাল রাতে স্বাগতিকদের ১–০ ব্যবধানে হারিয়েছে শেফিল্ড।

৪৯ মিনিটে বেন ব্রেন্টন দিয়াজের গোলটি শেফিল্ডের জয় নিশ্চিত করে। এই জয়ে শেফিল্ড ইউনাইটেড পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে, এবং শীর্ষ দুই দলের মধ্যে থাকা নিশ্চিত করতে পারলে তারা প্রিমিয়ার লিগে উত্তরণ পাবে।

এ মৌসুমে লেস্টার সিটির হয়ে কিছুটা কম সুযোগ পাওয়া হামজা, শেফিল্ড ইউনাইটেডে ধারে যোগদান করেন এবং কোচ ক্রিস ওয়াইল্ডারের আস্থায় গতরাতে পুরো ৯০ মিনিট খেলে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন।

শেফিল্ডের হয়ে হামজা ৬১ বার বল স্পর্শ করেছেন, ড্রিবলে শতভাগ সফল, ৮০ শতাংশ পাস সফল, ৪টি লম্বা পাস সফল, ৫টি গ্রাউন্ড ডুয়েল জিতেছেন এবং ৩ বার বল কেড়ে নিয়েছেন। তাঁর এই পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারটি ছিল তার প্রাপ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest