Google search engine

সভাপতি গোলাম মাওলা হাজারি-সাধারণ সম্পাদক মামুন অর রশিদ

কাতার-বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি

কাতারে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘কাতার-বাংলা প্রেস ক্লাব’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে।

২০২৫-২০২৬ মেয়াদে ১৬ সদস্যের এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাওলা হাজারি এবং সাধারণ সম্পাদক মামুন অর রশিদ।

গত ১ ফেব্রুয়ারি শনিবার রাতে কাতারের রাজধানী দোহায় সংগঠনটির দ্বিবার্ষিক কাউন্সিলে এ কমিটি নির্বাচিত হয়।

নির্বাচন পরিচালক ও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ইউসুফ পাটোয়ারী লিংকন। নির্বাচন পর্যবেক্ষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

কমিটির অন্যরা হলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি আকবর হোসেন বাচ্চু, সহ-সভাপতি আমিন বেপারি, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সজিব, কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন সাগর ও দপ্তর সম্পাদক শাহরিয়ার শামিম। কার্যনির্বাহী সদস্য হয়েছেন ইএম আকাশ ও ইউসুফ পাটোয়ারী লিংকন।

এছাড়া পর্যবেক্ষক সদস্যরা হলেন মহিউদ্দিন চৌধুরী, দোলন খান, মোস্তাক আহমেদ বাপ্পি, এস আলম সবুজ, জিসান উদ্দিন ও মায়া হাওলাদার।

নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সৈয়দ আনা মিয়া, এমএম নুর, আবুল কাশেম, নরুল ইসলাম ও মাহবুবর রহমান বাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest