
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সীতাকুণ্ডবাসীর সামাজিক সংগঠন সীতাকুণ্ড সমিতি ইউকে-এর উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি রবিবার লন্ডনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ সভা শুরু হয় পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে।
সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড সমিতি ইউকে-এর সভাপতি সাইদুর রহমান মঞ্জু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম হোসাইন।
অনুষ্ঠানে সীতাকুণ্ড সমিতি ইউকে-এর বিগত বছরে সম্পাদিত কার্যক্রম নিয়ে পর্যালোচনা ও পরবর্তী এক বছরের জন্য কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
সভায় সমিতির উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণ করেন মোজাম্মেল হক ভূঁইয়া, মিলটন রহমান, ব্যারিস্টার চৌধুরী জিন্নাত আলী, কাজী মোহাম্মদ আসিফ, আলিম উল্লাহ রাহাত,হাসান আলী ভুঁইয়া, সেলিম রেজা বাশার, জুয়েল আবেদীন চৌধুরী ও অধ্যক্ষ মুহাম্মাদ জাহাঙ্গীর।
তাছাড়াও সমিতির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ আলোচনায় নিজ নিজ মতামত প্রকাশ করেন।
সীতাকুণ্ড সমিতি ইউকে-এর সভাপতি সাইদুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক সেলিম হোসাইন যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কষ্ট করে এসে সভায় অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তারা গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাজ্যে বসবাসরত সীতাকুণ্ডবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।























