
হোমি আদাজানিয়া পরিচালিত ‘মার্ডার মুবারক’-এ অভিনয় করা বলিউডের তরুণ অভিনেত্রী সারা আলি খান ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হট পিঙ্ক বার্বি ড্রেসে তার ছবি শেয়ার করে সাড়া ফেলে দিয়েছেন ভক্তদের মধ্যে। শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল। মোহিত ভক্তরা সারার প্রশংসায় পঞ্চমুখ।
ছবির ক্যাপশনে একটি কবিতাও লিখেছেন সারা।
এই বার্বি লুকের জন্য সারা বেছে নিয়েছিলেন পোশাক শিল্পী ম্যাক দুগ্গালের একটি স্ট্র্যাপলেস ওভারসাইজ বো ফিট, ফ্লেয়ার মিনি ড্রেস। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ২৫,৯৯৯ রুপি।
সারার স্টাইলিং করেছেন তানিয়া ঘাভরি ও তার টিম।
সারাকে বার্বি ড্রেসে দেখে ভক্তরা নানা মন্তব্য করেছেন। এক ভক্ত লিখেছেন, আমরা তো আমাদের সব কাপড়- জামা আলমারিতে রাখি, আর সারা নিজেই আলমারির মধ্যে পোজ দিয়েছেন। কিন্তু যে যাই বলুক সারার মতো এত সুন্দরী আর নায়িকা এখন খুব কমই আছেন।
‘মার্ডার মুবারক’ সিরিজে সারার বিপরীতে ছিলেন বিজয় ভার্মা। এছাড়াও সঞ্জয় কাপুর, কারিশমা কাপুর এবং পঙ্কজ ত্রিপাঠীকেও দেখা গেছে এই সিরিজে।
সিরিজটিতে সারা অভিনয় করেছেন ২২ বছর বয়সী ঊষার চরিত্রে।
ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী মুম্বাইয়ের বাসিন্দা ঊষা মূলত ভূগর্ভস্থ একটি রেডিও স্টেশন প্রতিষ্ঠা করে ভারত ছাড়ো আন্দোলনে সহায়তা করেছিলেন।























