Google search engine

পর্তুগালে বাংলাদেশি মালিকানাধীন ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা

পর্তুগালে জাতীয়তা আবেদন করতে পর্তুগিজ ভাষা শিক্ষা সার্টিফিকেট বাধ্যতামূলক। তবে প্রয়োজনের তুলনায় দেশীয় ভাষা শিক্ষা প্রতিষ্ঠান কম থাকায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে বাংলাদেশি মালিকানাধীন ভাষা শিক্ষা প্রতিষ্ঠান “গ্রিনফিল্ড একাডেমি”।

প্রবাসী রিফাত বিন আইয়ুব, সৈয়দ সামিউল আলম ও কে এম মাসউদুল হকের মালিকানায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি সম্প্রতি পর্তুগালের রাজধানী লিসবনের ওলাইস এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে লিসবন বাইতুল মোকাররম জামে মসজিদের ছানি ইমাম কায়েস আহমদ আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা ও বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম জামে মসজিদ এবং পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি রানা তাসলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য

রানা তাসলিম উদ্দিন বলেন, “প্রবাসে আমরা বাংলাদেশিরা দিন দিন বিভিন্ন সেবা প্রদান করছি। তবে একাডেমিটি যেন শুধুমাত্র সার্টিফিকেট প্রদানের জন্য পরিচালিত না হয়ে প্রকৃত শিক্ষা প্রদানে মনোযোগী হয়।”

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ

উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন:

  • ব্যবসায়ী রবিউল ইসলাম
  • প্রবাসী সাংবাদিক তানভীর উল ইসলাম সিদ্দীকী
  • পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স)
  • ব্যবসায়ী ইকবাল চৌধুরী ও মুস্তাফিজুর রহমান
  • পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাফিজ আল আসাদ

এছাড়াও পর্তুগালের বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ ও পেশাজীবীরা অনুষ্ঠানে অংশ নেন।

ফ্রি ইসলামিক শিক্ষা কার্যক্রম

গ্রিনফিল্ড একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে যে, লিসবন বাইতুল মোকাররম জামে মসজিদের ছানি ইমাম কায়েস আহমদ আব্দুল্লাহর তত্ত্বাবধানে প্রবাসী শিশুদের জন্য ফ্রিতে ইসলামিক শিক্ষার ব্যবস্থা থাকবে।

সূত্র: একুশে টেলিভিশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest