Google search engine

১৯ ও ২৬ মার্চ ফিরবেন আরো তিন শতাধিক

লিবিয়া থেকে কাল ঢাকায় ফিরছে ১৭৬ বাংলাদেশী

লি‌বিয়া থে‌কে ১৭৬ জন বাংলাদেশী নাগরিক লিবিয়ার বুরাক এয়ারের ফ্লাইটযোগে ঢাকায় এসে পৌঁছাবেন আগামীকাল ১৩ মার্চ (বৃহস্প‌তিবার)।

এছাড়া আগামী ১৯ ও ২৬ মার্চ আরও দু’টি ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশী নাগরিককে দেশে ফেরত পাঠানো হ‌বে।

আজ বুধবার (১২ মার্চ) লিবিয়ার বাংলা‌দেশ দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টায় ১৭৬ জন বাংলাদেশী নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১২ মার্চ দেশে প্রত্যাবাসন করছে। প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে ১০৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং অবশিষ্ট ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরে যাচ্ছেন।

এছাড়া, তাদের মধ্যে ১২ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ।

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা ত্রিপলী থেকে স্বেচ্ছায় প্রত্যাবাসিত প্রবাসীদেরকে দূতাবাস প্রাঙ্গণে এবং আটক অভিবাসীদেরকে লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে বিদায় জানান।

এ সময় তাদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাসের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও প্রচেষ্টা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

তিনি প্রত্যাবাসিত অভিবাসীদের ভবিষ্যতে দালাল ও পাচারকারীদের প্ররোচনা ও প্রতারণায় পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে বিদেশে গমন না করার জন্য জোরালো অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest