Google search engine

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়।

হাইকমিশনার মো. শামীম আহসান জাতীয় পতাকা উত্তোলন করেন, যেখানে তার সহধর্মিণী পেন্ডোরা চৌধুরী, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ, সাংবাদিক ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

May be an image of 11 people

পতাকা উত্তোলন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

হাইকমিশনার শামীম আহসান তাঁর বক্তৃতায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, স্বাধীনতার চেতনাকে বাস্তবায়ন করতেই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তাই মুক্তিযুদ্ধের এবং সাম্প্রতিক গণআন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

May be an image of 5 people, people studying and text

তিনি আরও উল্লেখ করেন যে, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সুশাসন নিশ্চিত করতে এবং বাংলাদেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের নির্দেশনা অনুযায়ী হাইকমিশন প্রবাসীদের কল্যাণে বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করছে এবং কনস্যুলার সেবা, পাসপোর্ট-ভিসা প্রদান, কর্মসংস্থানসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ-মালয়েশিয়ার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে প্রায় চার বিলিয়ন ডলারের বাণিজ্য হয়ে থাকে এবং শ্রমবাজারেও সুসম্পর্ক বজায় রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে শিগগিরই অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করবেন।

May be an image of text

এ উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের উষ্ণ অভিনন্দন জানান। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের “চিত্ত যেথা ভয়শূন্য” কবিতা উদ্ধৃত করে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও সমৃদ্ধির জন্য প্রধান উপদেষ্টার প্রচেষ্টার প্রতি মালয়েশিয়ার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest