Google search engine

বিষয়টি জানিয়ে তানভীরকে নোটিস পাঠিয়েছে এনসিপি এবং সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে

‘কমিশন বাণিজ্য’ ও ‘হস্তক্ষেপের’ অভিযোগে এনসিপি নেতাকে অব্যাহতি

বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব পদ থেকে সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক নিয়োগ ও এনসিটিবির বই ছাপার কাজে ‘কমিশন বাণিজ্য’ ও ‘হস্তক্ষেপ’ করার অভিযোগে দলটি তার বিষয়ে এ সিদ্ধান্ত নেয়।

বিষয়টি জানিয়ে তানভীরকে নোটিস পাঠিয়েছে এনসিপি এবং নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া তাকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শাতেও বলা হয়েছে।

এনসিপি’র তৃতীয় সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে শৃঙ্খলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যে তানভীরের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হলো।

তানভীরকে লেখা এনসিপি’র নোটিসে বলা হয়, “গত ১১ মার্চ দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা দিতে এবং আপনাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার কারণ দর্শানোর জন্য আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নির্দেশ দিয়েছেন।”

গতকাল রবিবার (২০ এপ্রিল) রাতে দলের প্রথম কোনো কমিটি হিসাবে শৃঙ্খলা কমিটি অনুমোদন করেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest