Google search engine

কনটেইনার খালাসে চট্টগ্রাম বন্দরের রেকর্ড

আমদানিকৃত পণ্যবোঝাই কনটেইনার খালাসে রেকর্ড করেছে বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল আটটা থেকে শুক্রবার (২৬ জুলাই) সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ বছরের সর্বোচ্চ ৫ হাজার ২০১ টিইইউএস (২০ ফুট লম্বা) কনটেইনার ডেলিভারি হয়েছে।

স্বাভাবিক সময়ে এই বন্দর থেকে ডেলিভারি হতো ৩ থেকে সাড়ে ৩ হাজার টিইইউএস। ৫৩ হাজার টিইইউএস ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে বন্দরটিতে কনটেইনার রয়েছে ৪০ হাজার ২৭২ টিইইউএস।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু হওয়ায় বন্দরের কার্যক্রম পূর্ণগতিতে চলছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়া, কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ধীরগতি এবং রাজপথে পণ্যবাহী গাড়ি চলাচল না করায় বন্দরে কনটেইনার জটের সৃষ্টি হয়েছিল। বৃহস্পতিবার কনটেইনার ডেলিভারি হয়েছে বেশি।

বন্দরের পাশাপাশি দেশের সবচেয়ে বেশি রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউজেও আমদানি-রপ্তানির চালান শুল্কায়ন হয়েছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। গত বুধবার (২৪ জুলাই) ৮ হাজার ১৫৩টি আমদানি-রপ্তানি চালান শুল্কায়ন হয়েছে। শুল্কায়নের জন্য অনলাইনে নথি জমা দেওয়া হয়েছে ৯ হাজার ৩৪৫টি চালানের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest