Google search engine

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৪৯ অভিবাসী

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৪৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) দেশটির নিলাই এলাকার দেশা পালমার আশেপাশে অভিযান চালিয়ে এই অভিবাসীদের আটক করা হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এক বিবৃতিতে জানান, অভিযানে মোট ২৬০ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ৪৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়ার ৬ জন, বাংলাদেশের ৭ জন, মিয়ানমারের ১৪ জন, নেপালের ৪ জন, ভারতের ৯ জন, পাকিস্তানের ৫ জন এবং নাইজেরিয়া ও ইয়েমেনের ২ জন করে নাগরিক।

বিবৃতিতে আরও জানানো হয়, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) এবং ধারা ৬(১)(সি) এর অধীনে তদন্ত করা হচ্ছে। তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আটককৃতদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest