
সংযুক্ত আরব আমিরাতে পৃথকভাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে ‘বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’ এবং ‘বাংলাদেশ কালচারাল সেন্টার’ (বিসিসি)।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেই তাদের এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
‘বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র আয়োজনে বর্ষবরণ উৎসবটি গত ২৬ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হয় শারজাহ’র একটি রেস্তোরাঁয়।
বাঙালিয়ানায় সাজানো এ আয়োজনে অংশগ্রহণকারীরা পরিবেশন করেন পান্তা-ইলিশ ও পিঠা-পুলি সহ নানা দেশীয় খাবার। পরিবেশন করা হয় বৈশাখী নাচ, গান আর কবিতা।
‘বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র সভাপতি লাবণ্য আদিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা লিজা হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা ইয়াসমিন মেরুনা, জেসমিন আক্তার, রোমানা আক্তার, ফারহানা নেছার খান, শরিফা সৈনিক ও ফাতেমা আহাদ।
আয়োজনে আরও অংশ নেন সংগঠনটির সহ-সভাপতি সাদিয়া আফছার, নিশাত জাহান চৌধুরী নিশু, কো-অর্ডিনেটর নাজমুন নাহার বুবলী, শারমিন রাঁখি, তাকিয়া সুলতানা, সাহিদা আফরিন সেজুতি, মহসিনা সুলতানা তানিয়া, ইশিকা পারভিন ও ঈশিকা মাজহার।

অপরদিকে, একই দিন ‘বাংলাদেশ কালচারাল সেন্টার’ (বিসিসি) বৈশাখী মেলার আয়োজন করে শারজাহ’র একটি ফার্ম হাউজে।
এ অনুষ্ঠানে ছিল নাচ, গান, কৌতুক, কবিতা আবৃত্তি ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুস্তাফিজুর রহমান খান।
উদযাপন কমিটির আহ্বায়ক শওকত ওসমান রানা’র সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিসিসি’র সাধারণ সম্পাদক নাসের উল্লাহ নাসের এবং মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ ইয়াকুব।
বক্তব্য দেন বিসিসি সভাপতি এ আর মাকসুদ, সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব, শেখ আহমদ, মাহাবুবুর রহমান টিটু, মোহাম্মদ জমির উদ্দিন, মনিরুল হক টুটুল, সীমা রায়, মোহাম্মদ সেলিম উল্লাহ, উত্তম হাওলাদার, নাসের হেজাজি, ওমর ফারুক, নুরুল আমিন, আবদুল্লাহ আল মামুন, মনসুর আহমেদ, সাইফুল ইসলাম তালুকদার, মঈনুদ্দিন আকাশ ও জয়নাল আবেদিন।























