Google search engine

লিয়েজে বাংলাদেশিদের হৃদয়ছোঁয়া ঈদ পুনর্মিলনী

বেলজিয়ামের লিয়েজ শহরে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ও আবেগঘন ঈদ পুনর্মিলনী। স্থানীয় সময় রোববার লিয়েজের একটি সুশোভিত অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম। বিশেষ অতিথি ছিলেন মিনিস্টার মো. মুবিনুল কবীর এবং ইকোনমিক কাউন্সেলর মো. আলমগীর হোসেন।

উপস্থাপনায় ছিলেন সাইদুর রহমান লিটন ও মাসুদ মোড়ল, যাদের প্রাণবন্ত সঞ্চালনায় পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণচাঞ্চল্যে ভরপুর।

রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম তাঁর বক্তব্যে বলেন, “প্রবাসে থেকেও আপনারা বাংলাদেশের প্রতিনিধি। এই ঈদ পুনর্মিলনী আমাদের শিকড়ের কথা স্মরণ করিয়ে দেয়। দেশের সম্মান ও ঐক্যের প্রশ্নে আমরা যেন সবসময় এক থাকি।”

অনুষ্ঠানজুড়ে ছিল বাঙালির চিরচেনা হাসি, আবেগ, গান, গল্প, স্মৃতিচারণা ও পারস্পরিক সম্প্রীতির ছোঁয়া। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মও যেন এদিন আবিষ্কার করেছিল নিজের শেকড়।

আয়োজনের পরিকল্পনায় ছিলেন মাসুদ মোড়ল। বাস্তবায়নে ভূমিকা রাখেন মো. নিজাম, ভূইয়া হাবিবুল হাসান সোহাগ, মিয়া জলিল মান্নান, আহম্মেদ শাজাহান, মুন্সি ময়নুল রুমান, মোহসিন হোসাইন আক্কাস, সিকদার সুজন, খান রাজীব মন্টু, হাসান মন্টু রনি ও জুয়েল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest