Google search engine

কানাডায় গানে-কবিতায় রবীন্দ্রনাথকে স্মরণ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কানাডার ‘রবিচর্চা’ নামে পরিচিত সংগঠন ‘টেগোর রিসার্চ সার্কেল, কানাডা’।

গত রবিবার (১৮ মে) টরন্টোয় ‘রবিপ্রণাম’ শিরোনামের এ অনুষ্ঠানে ছিল রবীন্দ্রনাথের জীবন ও দর্শন নিয়ে আলোচনা, সঙ্গীত, কবিতা ও নৃত্য পরিবেশন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘রবিচর্চার’ প্রধান উদ্যোক্তা সঞ্জীব মুখার্জী।

আলোচনায় অংশ নেন লেখক আকবর হোসেন, শিল্পী সোনালী রায় এবং গবেষক সুব্রত কুমার দাস।

অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন শাহজাহান কামাল, মমতাজ মমতা, মোনালিসা বড়ুয়া, মিতুল দত্ত ও অনিন্দ্য ব্যানার্জী। কবিতা আবৃত্তি করেন শেখর-ই গোমেজ ও মুনিমা শারমিন।

দেবাঞ্জনা মুখার্জি ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেন দেবলীনা বসাক। এছাড়া দলীয় সঙ্গীত পরিবেশন করে ‘সুরাঞ্জলির’ শিল্পীরা। দলীয় নৃত্য পরিবেশন করেন পারমিতা রায় ও তার দল।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের উত্তরীয় পরিয়ে দেন দিলীপ চক্রবর্তী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest