Google search engine

সাইবার আক্রমণের আশঙ্কায় ডিএসইর ওয়েবসাইট বন্ধ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। সাইবার আক্রমণের আশঙ্কায় গতকাল শুক্রবার (২৬ জুলাই) ভোর থেকে ডিএসইর কর্তৃপক্ষ এই ওয়েবসাইট বন্ধ রেখেছে।

ডিএসইর এক কর্মকর্তা জানান, অনেকদিন ধরেই ডিএসইর ওয়েবসাইট হ্যাক করার হুমকি দিয়ে আসছে হ্যাকাররা। অতীতে কয়েকবার হ্যাকের চেষ্টা করা হলেও তারা সফল হয়নি। এবারও একই ধরনের হুমকি পাওয়ায়, নিরাপত্তার স্বার্থে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামীকাল রোববার (২৮ জুলাই) লেনদেন শুরুর আগে ওয়েবসাইটটি আবার চালু করা হবে।

ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহি বলেন, “ন্যাশনাল থ্রেট রয়েছে। তাই ডিএসইর ওয়েবসাইট আপাতত বন্ধ রাখা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সাইবার আক্রমণের বিষয়ে আমরা সতর্কতা পেয়েছি। এরপর শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত কাজ করে ওয়েবসাইটটি বন্ধ করেছি।”

সাত্বিক আহমেদ শাহি আরও বলেন, “আমরা আগে সবকিছু যাচাই করবো। তারপর সিদ্ধান্ত নেবো। আমরা সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। সংশ্লিষ্ট ব্যাংকগুলোও প্রস্তুত রয়েছে। যদি অন্য কোনো সমস্যা না হয়, তাহলে ইনশাআল্লাহ আগামীকাল লেনদেন শুরু হবে। লেনদেন শুরুর আগেই ওয়েবসাইটটি খুলে দেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest