Google search engine

বাংলাদেশের অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারবেন থাইল্যান্ড

বাংলাদেশের অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই থাইল্যান্ড যেতে পারবেন এ লক্ষ্যে একটি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে ভিসা ছাড়াও ৩০ দিন সেখানে অন অ্যারাইভাল ভিসা নিতে পারবেন, এটার জন্য চুক্তি হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, আগে ২৯টি দেশের সঙ্গে ছিল, এ নিয়ে আমাদের ৩০টি দেশ হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest