Google search engine

যুক্তরাজ্যে শিশুদের নাচের ক্লাসে ছুরি হামলায় নিহত ২, আহত ৯

যুক্তরাজ্যে শিশুদের একটি নাচের কর্মশালায় ছুরি হামলায় দুই শিশু নিহত ও নয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

পুলিশ জানায়, সাউথপোর্টের হার্ট স্ট্রিটে ৬ থেকে ১০ বছর বয়সীদের জন্য আয়োজিত টেইলর সুইফট-থিমড ইভেন্টে সংঘটিত ওই ছুরি হামলা থেকে শিশুদের বাঁচাতে গিয়ে দুই ব্যক্তিও গুরুতরভাবে ছুরিকাহত হয়েছেন।

হত্যাকাণ্ড ও হত্যাকাণ্ডের চেষ্টার সন্দেহে ল্যাঙ্কাশায়ারের ব্যাংকস থেকে ১৭ বছর বয়সী এক বালককে গ্রেপ্তার করা হয়েছে। কার্ডিফে জন্মগ্রহণকারী বালকটিকে এখন গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করবে।

পুলিশ বলছে, এটা সন্ত্রাসবাদ সম্পর্কিত কোনো ঘটনা নয় যদিও আক্রমণের উদ্দেশ্য সম্পর্কে তারা পরিষ্কার কোনো ধারণা পায়নি।

যুক্তরাজ্যের রাজা চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ঘটনাটি সম্পর্কে পুলিশ জানায়, তারা স্থানীয় সময় ১১.৪৭টায় জরুরি ফোন পায়। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আর্মড রেসপন্স ভেয়িকল, ১৩টি অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest