Google search engine

রামগড় স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী চলাচল শুরু ১৪ অগাস্ট

বাংলাদেশের খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী চলাচল শুরু হবে আগামী ১৪ অগাস্ট।

এ কথা জানিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রামগড় ইমিগ্রেশন ভবনে ভার্চুয়ালি আয়োজিত এক সভায় যাত্রী চলাচল চালুর বিষয়টি জানিয়েছেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী।

ভিডিও বক্তব্যে তিনি বলেন, “ইমিগ্রেইশন হয়ে যাত্রী পারাপারে ভারত থেকে পত্র পেয়েছি। আগামী ১৪ অগাস্ট উদ্বোধনের পর দুই দেশের নাগরিকরা প্রয়োজনীয় ডকুমেন্ট সাপেক্ষে মৈত্রী সেতু-১ হয়ে পারাপারের সুযোগ পাবেন। প্রথমে যাত্রী চলাচল শুরু হচ্ছে, পরে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হলে পণ্য পরিবহন ব্যবস্থাও শুরু হবে। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে।”

এসময় ভার্চুয়ালি সভায় ঢাকা থেকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ও রামগড় স্থলবন্দর প্রকল্প পরিচালক মো. সরওয়ার আলম, রামগড় ইমিগ্রেইশন থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, ৪৩ বিজিবি‘র সহকারী পরিচালক রাজু আহমেদ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস, ইমিগ্রেশন ইনচার্জ মনির হোসেন বক্তৃতা করেন।

উল্লেখ্য, সেভেন সিস্টার্স খ্যাত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য ত্রিপুরা, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে রামগড় ও ত্রিপুরার সাব্রুম স্থলবন্দর চালুর উদ্যোগ নেয় বাংলাদেশ ও ভারত।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের জানুয়ারিতে দিল্লি সফরকালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠকে রামগড়-সাব্রুম স্থলবন্দর চালুর যৌথ সিদ্ধান্ত হয়। বাংলাদেশ-ভারত দু’দেশের মধ্যে ট্রানজিট সুবিধা, যাতায়াত ব্যবস্থা সহজতর করা এবং আমদানি-রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত হয়।

এই স্থলবন্দর নির্মাণের লক্ষ্যে ২০১৫ সালের ৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খাগড়াছড়ির রামগড়ের মহামুনি এলাকায় ফেনী নদীর উপর বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ নামে একটি সেতুর ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন।

২০১৭ সালের ২৭ অক্টোবর ৪১২ মিটার দৈর্ঘ্য এবং ১৪ দশমিক ৮০ মিটার প্রস্থের মৈত্রী সেতু-১ েএর নির্মাণ কাজ শুরু হয়। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে সেতুটির উদ্বোধন করেন ২০২১ সালের ৯ মার্চ।

পরবর্তীতে বাংলাদেশের পার্বত্যাঞ্চলের প্রথম স্থলবন্দর রামগড়ে নির্মিত আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালটি ২০২৩ সালের ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest