Google search engine

হাজারো জনতার স্লোগানে মুখরিত ঢাকা শহীদ মিনার

আজ সকাল থেকেই ঢাকার শহীদ মিনার এলাকায় বিক্ষোভে উত্তাল হয়েছে হাজার হাজার মানুষ। কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া এই আন্দোলন এখন সরকার পতনের স্লোগানে পরিণত হয়েছে। বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকায় মিছিল নিয়ে একত্রিত হচ্ছেন।

ছবি: মানব জমিন

এ প্রতিবেদন লেখার সময় হাজারো শিক্ষার্থী শহীদ মিনার এলাকায় জড়ো হয়েছেন। তাদের মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হচ্ছে।

শনিবার বেলা আড়াইটা থেকে বিক্ষোভকারীরা দলে দলে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। সময় যত গড়াচ্ছে আন্দোলনকারীদের সংখ্যা তত বাড়ছে।

শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যেমন- ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস,’ ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত,’ ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর।’

ছবি: মানব জমিন

বৃষ্টির মধ্যেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এই বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি মুক্তিযোদ্ধারাও অংশ নিয়েছেন।

শহীদ মিনারের মূল বেদি এবং সংলগ্ন সড়কে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মুক্তিযোদ্ধারাও স্লোগানে গলা মিলিয়েছেন। এসময় তারা ‘শিক্ষার্থীদের রক্ত বৃথা যেতে দেব না,’ ‘উই ওয়ান্ট জাস্টিস,’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest