
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র-জনতা গণহত্যাকাণ্ডের একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারীদের লক্ষ্য করে গু★লি চালানোর বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আছাদুজ্জামান খান কামালকে বিস্তারিত বর্ণনা দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন সদস্য।
ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করছেন, মানুষ হ★ত্যা নিয়ে এমন তাচ্ছিল্যের সঙ্গে আলাপ করার মানসিকতা কতটা নৃ★শংস হতে পারে! ভিডিওতে ডিএমপির যে সদস্যকে দেখা গেছে, তার নেমপ্লেটে নাম লেখা ছিল ইকবাল। আর সাবেক মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন বর্তমান স্বরাষ্ট্র সচিব মো. জাহাংগীর আলম।
৪৩ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেখা যায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঘিরে কয়েকজন পুলিশ কর্মকর্তা দাঁড়িয়ে আছেন এবং তাদের সামনে ইকবাল মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন।
জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের ৪ তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নির্বি★চারে গু★লি চালায়, তার একটি ভিডিও সাবেক মন্ত্রীকে দেখানো হচ্ছে। ভিডিওটি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাঁধের পেছন থেকে ধারণ করা হয়েছে।
ভিডিওতে পুলিশ কর্মকর্তা ইকবাল সাবেক মন্ত্রীকে বলেন, ‘গু★লি করে করে লাশ নামানো লাগছে স্যার। গু★লি করি, ম★রে একটা, আ★হত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আত★ঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’























