
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে ১৫ আগস্টের এই ছুটি বাতিল করা হয়েছে। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টে সাধারণ ছুটি ঘোষণা করা হতো। তবে এবার এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ১৫ আগস্টের ছুটি নিয়ে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।























