
বাংলাদেশের চট্টগ্রাম নগরীর জিইসি মোড় একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা। এই এলাকায় রয়েছে একটি চার তারকা মানের আবাসিক হোটেল, অনেকগুলো মার্কেট, কনভেনশন সেন্টার সহ অনেক রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।
জিইসি মোড় দিয়ে প্রতিদিন যাতায়াত করে লাখ লাখ নগরবাসী। সেই সাথে চলাচল করে অসংখ্য যানবাহন।
কিন্তু এই জিইসি মোড়ের বিভিন্ন জায়গায় রাস্তায় সৃষ্টি হয়েছে গর্তের যেগুলোতে দ্রুত ধাবমান কোনো যানবাহন পড়লে যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা, হতে পারে প্রাণহানিও।
জিইসি কনভেনশন সেন্টার ও সেন্ট্রাল প্লাজার সামনের এই গর্তগুলোর ছবি ১৯ আগস্ট সোমবার দুপুরে তুলেছেন প্রবীর বড়ুয়া।























