
আগামী ২৬ আগস্ট, ২০২৪ (সোমবার) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বন্ধ থাকবে। এই তথ্যটি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মায়ামি তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মায়ামি’র অফিশিয়াল বিবৃতি
প্রবাসী বাংলাদেশি নাগরিকদেরকে কনস্যুলেটের এই ছুটির দিনটি সম্পর্কে অবগত থাকার আহ্বান জানানো হয়েছে, যেন তারা সময়মত তাদের প্রয়োজনীয় সেবা গ্রহণের পরিকল্পনা করতে পারেন।























