Google search engine

টানা ১৪০ ম্যাচ হারের পর জয়!

একমাত্র গোলেই জাতীয় বীর হয়ে উঠেছেন নিকো সেনসোলি। ১৯ বছর বয়সী এই ফুটবলারের গোলে ২০ বছর পর জয় উপভোগ করেছে ফুটবলের সবচেয়ে নিচের সারির দল, সান মারিনো। টানা ১৪০ ম্যাচ হারের পর অবশেষে উল্লাসে মেতে উঠেছে দেশটির ৩৩ হাজার অধিবাসী। ফিফা র‌্যাঙ্কিংয়ের ২১০তম অবস্থানে থাকা এই দলটি জয় তুলে নিয়েছে উয়েফা নেশন্স লিগে।

ইতালি পরিবেষ্টিত সান মারিনো আয়তনে বিশ্বের পঞ্চম ক্ষুদ্রতম দেশ, যার মোট আয়তন ৬১ বর্গকিলোমিটার। ফুটবল বিশ্বে সবচেয়ে বাজে দল হিসেবে পরিচিত সান মারিনো এখন পর্যন্ত ২০৫টি ম্যাচের মধ্যে ১৯৬টি ম্যাচেই হেরেছে। তাদের সর্বশেষ জয় ছিল ২০০৪ সালে। এবার লিখটেনস্টাইনের বিপক্ষে ১-০ গোলে জয় লাভ করেছে তারা। লিখটেনস্টাইনও খুব একটা ভালো অবস্থানে নেই, ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৯৯তম দলটি টানা ৪০ ম্যাচ ধরে জয়বঞ্চিত।

মজার ব্যাপার হলো, ২০ বছর আগের সেই জয়টিও ছিল লিখটেনস্টাইনের বিপক্ষে। বৃহস্পতিবার রাতে ম্যাচের ৫৩ মিনিটে সেনসোলির একমাত্র গোলে জয় নিশ্চিত করে সান মারিনো। ম্যাচ শেষে স্টেডিয়ামে উপস্থিত ৬৬০০ দর্শক বুনো উল্লাসে মেতে ওঠেন। যোগ করা সময় শেষ হওয়ার পর পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়ে সেই আনন্দ। বর্তমানে তিন দলের গ্রুপ-১ এ সান মারিনো পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে।

এই গ্রুপের অন্য দল হলো জিব্রাল্টার। সান মারিনোর রেকর্ডে ১০ ড্র এবং ১৯৯ হারের পর যুক্ত হলো দ্বিতীয় জয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest