Google search engine

আজ থেকে শুরু অনলাইনে আয়কর রিটার্ন জমা

আজ সোমবার থেকে ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করা যাবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রোববার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানিয়েছে, করদাতাবান্ধব ও স্বচ্ছ কর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন সিস্টেমের আপগ্রেডেশনের কাজ শেষ হয়েছে। সোমবার থেকে নতুন এই সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

অনলাইন রিটার্ন সিস্টেমে করদাতারা রিটার্ন তৈরি থেকে শুরু করে অনলাইন বা অফলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়াও, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট বা ডেবিট কার্ড এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আয়কর পরিশোধ করার সুযোগ থাকছে। তাৎক্ষণিকভাবে রিটার্ন দাখিলের প্রমাণপত্র, টিআইএন সনদ, এবং আয়কর পরিশোধ সনদও পাওয়া যাবে।

রেজিস্ট্রেশন করতে করদাতার টিআইএন নম্বর এবং বায়োমেট্রিক ভেরিফায়েড মোবাইল নম্বর প্রয়োজন হবে। করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিজস্ব তথ্য উপস্থাপনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest