Google search engine

কেন্দ্রীয় ব্যাংক পেল ২.৫ বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) কাছ থেকে ২.৫ বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব পেয়েছে। গত ১৫ সেপ্টেম্বর বিশ্বব্যাংক ও এডিবি’র প্রতিনিধিদের সঙ্গে ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এই প্রস্তাব আসে।

বিশ্বব্যাংক ১ বিলিয়ন ডলারের একটি ঋণ প্যাকেজ প্রস্তাব করেছে, যার মধ্যে ৭৫০ মিলিয়ন ডলার নীতি বাস্তবায়নের জন্য এবং ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ ঋণ হিসেবে ব্যবহৃত হবে। এডিবি ২০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ ঋণসহ ১.৫ বিলিয়ন ডলার পলিসি-ভিত্তিক ঋণ প্রস্তাব দিয়েছে।

এই ঋণ প্রস্তাবগুলো ব্যাংকের রিফর্ম পরিকল্পনা ও রোডম্যাপ অনুযায়ী অর্থনৈতিক অগ্রগতির জন্য ব্যবহৃত হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest