Google search engine

মালয়েশিয়া যেতে পারবেন সেই ১৮ হাজার বাংলাদেশী

সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও নির্ধারিত সময়ের মধ্যে কাজে যোগ দিতে না পারা প্রায় ১৮ হাজার বাংলাদেশীকে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার (৪ অক্টোবর) বাংলাদেশের রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

দুই দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা তুলে ধরে আনোয়ার ইব্রাহিম বলেন, “যখন আপনারা আমাদের কাছে আহ্বান জানিয়েছেন, সাত হাজার বা তার বেশিদের বিষয় বিবেচনার জন্য যারা নিবন্ধন করেও রাজনৈতিক অবস্থা, এখানকার অভ্যুত্থানের কারণে যাওয়ার সুযোগ হারিয়েছে, আমি তাৎক্ষণিকভাবে সেটা বিবেচনা করেছি।”

এই সংখ্যা ১৮ হাজার হওয়ার কথা অধ্যাপক ইউনূস মনে করিয়ে দিলে ইব্রাহিম বলেন, প্রথম ধাপে সাত হাজার জনের যাওয়ার উদ্যোগ দ্রুত নেওয়া হবে। সব সন্তোষজনক হলে বাকিদেরও ক্রমান্বয়ে নেওয়া হবে।

বিস্তারিত খবরের জন্য ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest