Google search engine

লেবানন থেকে প্রবাসী বাংলাদেশীদের ফেরাতে কাজ করছে সরকার

লেবাননে ইসরায়েলের চলমান হামলার মধ্যে সেই দেশ থেকে প্রবাসী বাংলাদেশীদের ফেরানোর বিষয়ে কাজ করছে বাংলাদেশ সরকার তবে কীভাবে তাদের উদ্ধার করা হবে তা এখনও ঠিক হয়নি।

যুদ্ধাবস্থার মধ্যে প্রবাসীদের উদ্ধারে সাধারণত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা(আইওএম)-এর সহযোগিতা নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আনোয়ার হোসেন।

তিনি জানান, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সার্বিক পরিস্থিতি জানিয়েছেন এবং প্রতিনিয়ত জানাচ্ছেন।

আনোয়ার হোসেন লেবাননে আনুমানিক এক লাখ প্রবাসী বাংলাদেশী থাকেন বলে জানান। লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতে যেসব এলাকায় হামলা হচ্ছে, সেখান থেকে আড়াই হাজারকে অন্যত্র সরানো হয়েছে বলেও জানান তিনি।

বৈরুত থেকে লেবাননের জাতীয় বিমান সংস্থা মিডল ইস্ট এয়ারলাইন্স(এমইএ) ছাড়া অন্য কোনো বাণিজ্যিক বিমানসংস্থার ফ্লাইট চালু না থাকায় ফেরানোর প্রক্রিয়া জটিল হওয়ার কথা জানান তিনি।

অন্যদিকে, কতজন বাংলাদেশী দেশে ফিরতে চান সেই সংখ্যা এখনও নির্ধারিত হয়নি। ফেরানোর প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর নিবন্ধনের কাজ করবে দূতাবাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest