Google search engine

বাজার সিন্ডিকেট নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্পষ্টভাবে জানিয়েছেন যে বাজার সিন্ডিকেট ভাঙার জন্য সরকার কঠোর অবস্থানে থাকবে। বৃহস্পতিবার রাজধানীর বেগুনবাড়িতে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।

তিনি জানান, বাজার সিন্ডিকেট ভাঙার জন্য সরকারের টাস্কফোর্স প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘প্রত্যেক পর্যায়ে কাজ করে যাচ্ছে টাস্কফোর্স, আর আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে কৃষকদের সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর উদ্যোগ নিচ্ছি।’

আসিফ মাহমুদ আরও বলেন, সরকারের পক্ষ থেকে যারা কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য কিনে ভোক্তাদের কাছে পৌঁছাবে, তাদেরকে লজিস্টিক সাপোর্ট ও ঋণ সুবিধা প্রদান করা হবে।

তিনি আরও প্রস্তাব করেন, কিভাবে বিকল্প কৃষি বাজার চালু করা যায় এবং সেখানে কৃষকরা নিজে পণ্য বিক্রি করতে পারবেন। সিন্ডিকেট ও ফরিয়াদের দৌরাত্ম্য বন্ধ করার জন্য এমন বিকল্প বাজার চালুর কথা ভাবা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest