Google search engine

আসছে ‘জুমানজি’ ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা!

‘জুমানজি’ ভক্তদের অপেক্ষার অবসান ঘটাতে আসছে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ও শেষ সিনেমা। সনি পিকচার্স ঘোষণা করেছে যে ২০২৬ সালের ১১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘জুমানজি’র তৃতীয় সিনেমা, যেখানে ডোয়াইন জনসন, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক এবং ক্যারেন গিলানকে আবারও একসঙ্গে দেখা যাবে।

২০১৭ সালে ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বিশ্বব্যাপী ৯৫ কোটি ডলার আয়ে সফলতা অর্জন করে। এর সিকুয়াল ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’ মুক্তি পায় ২০১৯ সালে, যা ৮০ কোটি ডলার আয় করে। এই দুই কিস্তি শুধু বক্স অফিসে ঝড় তোলে না, সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়ায়। এবার জেক ক্যাসড্যানের পরিচালনায় আসছে এর তৃতীয় কিস্তি, যা হতে পারে ফ্র্যাঞ্চাইজির শেষ অধ্যায়।

ডোয়াইন জনসন এক সাক্ষাৎকারে জানান, “এটা একটি বিশেষ সিনেমা হতে যাচ্ছে। জেকের কিছু অসাধারণ পরিকল্পনা রয়েছে যা দিয়ে হয়তো শেষ হতে পারে এই প্রিয় ফ্র্যাঞ্চাইজির যাত্রা।”

প্রথম কিস্তির গল্পে ভিডিও গেমে আটকা পড়া টিনএজারদের অবিশ্বাস্য এডভেঞ্চারকে কেন্দ্র করেই মূলত ‘জুমানজি’ সিরিজের জন্ম। এবারও ভক্তরা আশা করছেন তাদের জন্য অপেক্ষা করছে আরও একটি রোমাঞ্চকর যাত্রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest