
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবার অ্যারিজোনাতেও জয়লাভ করেছেন। এর ফলে সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের (স্যুইং স্টেট) সবগুলোতেই জয় পেয়েছেন তিনি। অ্যারিজোনার ১১টি ইলেকটোরাল ভোটসহ ট্রাম্পের মোট ইলেকটোরাল ভোট দাঁড়িয়েছে ৩১২। অন্যদিকে, ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের মোট ইলেকটোরাল ভোট ২২৬। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে প্রয়োজন ছিল ২৭০ ইলেকটোরাল ভোটের।
২০১৬ সালে ট্রাম্প অ্যারিজোনায় জয়লাভ করলেও, ২০২০ সালের নির্বাচনে এ রাজ্যে জিতেছিলেন জো বাইডেন। তবে এবারের নির্বাচনে ট্রাম্প তার হারানো এই রাজ্য পুনরুদ্ধার করেছেন। অ্যারিজোনায় মাত্র ১০ হাজার ভোটে বাইডেনকে হারিয়েছেন তিনি।
এর আগে ট্রাম্প দোদুল্যমান সাতটি রাজ্যের মধ্যে জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং উইসকনসিনেও জয় পান। ২০২০ সালের নির্বাচনে এই ছয়টি স্যুইং স্টেটে বাইডেনের কাছে পরাজিত হলেও, এবার তিনি জয়লাভ করেছেন।
এখন পর্যন্ত ট্রাম্প মোট ভোটের ৫০.৪ শতাংশ বা সাত কোটি ৬৮ লাখ ভোট পেয়েছেন, আর কমলা হ্যারিস পেয়েছেন সাত কোটি সাড়ে নয় লাখ ভোট বা ৪৭.৯ শতাংশ।
























Hey there,
Best Prices on Luxury Brands
LV, Gucci, Coach, Nike, Air Jordan, Oakley, Rayban, and Armani at over 90% off. See https://luxesource.shop now.
Cheers,
Manuela