Google search engine

জ্বালানিমন্ত্রী হিসেবে ক্রিস রাইটকে নিয়োগ দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনে জ্বালানিমন্ত্রী হিসেবে ক্রিস রাইটকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। ডেনভারভিত্তিক তেলক্ষেত্র পরিষেবা প্রতিষ্ঠান লিবার্টি এনার্জির প্রতিষ্ঠাতা ও সিইও ক্রিস রাইট জীবাশ্ম জ্বালানির পক্ষে তার অবস্থানের জন্য পরিচিত।

শনিবার (৯ নভেম্বর) ট্রাম্প এ ঘোষণা দেন। রোববার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ক্রিস রাইট জীবাশ্ম জ্বালানির সর্বোচ্চ উৎপাদনের পক্ষে ট্রাম্পের নীতিতে সমর্থন করবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বিদ্যুতের উৎপাদন বাড়ানোর জন্য ট্রাম্পের পরিকল্পনাগুলোকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও তিনি ভূমিকা রাখবেন। ট্রাম্প এবং রাইট জলবায়ু পরিবর্তন মোকাবিলার আন্তর্জাতিক উদ্যোগের বিরোধী এবং জীবাশ্ম জ্বালানিকে দারিদ্র্য দূরীকরণের উপায় হিসেবে তুলে ধরছেন।

গত বছর লিংকডইনে পোস্ট করা এক ভিডিওতে রাইট বলেছিলেন, “জলবায়ু সংকট বলে কিছু নেই।” তার মতে, জীবাশ্ম জ্বালানি বিশ্বের উন্নয়নে এবং দরিদ্র দেশগুলোর অর্থনৈতিক উত্তরণে অপরিহার্য।

ক্রিস রাইটের এই নিয়োগ এখন মার্কিন সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে তিনি বিদ্যমান জ্বালানিমন্ত্রী জেনিফার গ্রানহোমের স্থলাভিষিক্ত হবেন। জেনিফার বৈদ্যুতিক যানবাহন, সৌর শক্তি, কার্বনমুক্ত বাতাস এবং পারমাণবিক শক্তির পক্ষে কাজ করে এসেছেন।

অন্যদিকে রাইট জীবাশ্ম জ্বালানির ব্যবহার আরও বাড়ানোর পক্ষে এবং দারিদ্র্য দূরীকরণের জন্য জীবাশ্ম জ্বালানির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়ে আসছেন। ট্রাম্পের প্রশাসনে তার নিয়োগ যুক্তরাষ্ট্রের জ্বালানি নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest