
চট্টগ্রামের সংসদীয় আসন-১১ এর বন্দর, পতেঙ্গা, এবং ইপিজেড থানায় কৃষকদলের উদ্যোগে আজ প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ ও কীটনাশক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। সভাপতিত্ব করেন বন্দর থানা কৃষকদলের সভাপতি রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইপিজেড থানা কৃষকদল আহ্বায়ক মো. রনি এবং পতেঙ্গা থানা কৃষকদল আহ্বায়ক মো. নাসির।

এ সময় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এই উদ্যোগ প্রান্তিক কৃষকদের উৎপাদন বাড়াতে এবং কৃষিখাতে তাদের অংশগ্রহণ বাড়াতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।























